1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক গ্রেফতার ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে পোশাকশিল্প রশিদের ঘূর্ণিতে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

ঢাকায় আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ২৮ অক্টোবর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আগামী ২৮ অক্টোবর রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। সেদিন দুপুর ২টায় রাজধানীর গুলিস্তান জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বোরবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া শান্তি ও উন্নয়ন সমাবেশটি সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026