1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যান চলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026