1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ঢাকা-১৪ আসনে নির্বাচনকে ঘিরে দারুস সালামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

রাজধানীর দারুস সালাম এলাকার হরিরামপুর টালি এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, আসন্ন ঢাকা-১৪ আসনের নির্বাচনকে ঘিরে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকাল ৪ টার দিকে ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে দারুস সালামের হরিরামপুর টালি কোম্পানির বাড়ি সংলগ্ন কনভেনশন হলে স্থানীয় আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করে। হলে প্রবেশ করার আগে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন আহত হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026