1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

তথ্যপ্রযুক্তির ২৫ হাজার কোটি টাকার প্রকল্প পলকের ভয়াবহ লুটপাট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

তথ্য ও প্রযুক্তি খাতে নেওয়া ২৫ হাজার কোটি টাকার ২২ প্রকল্পের অর্ধেকই লুট করা হয়েছে। এ চিত্র দেখে বিস্মিত তদন্ত কমিটি। এসব লুটপাট হয়েছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে। তদন্ত কমিটি জানিয়েছে, প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র। কেনাকাটা হয়েছে আকাশচুম্বী দামে। খরচ হয়েছে বেশুমার। কী চাতুরী করে কত কোটি টাকা লোপাট করা হয়েছে এখন সে হিসাব কষছেন তাঁরা।

শিগগিরই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তদন্তসংশ্লিষ্টরা জানান, তদন্তে টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ২২ প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী। তাঁর নির্দেশের বাইরে ওইসব প্রকল্পের কোনো টাকা ছাড় হতো না। প্রকল্প পরিচালকরা (পিডি) নিয়মিত হাজিরা দিতেন প্রতিমন্ত্রীর দপ্তরে। সেখানে তিনি রুদ্ধদ্বার বৈঠক করতেন। বৈঠকের কোনো সিদ্ধান্ত বাইরে প্রকাশ করা মানা ছিল। তাই বিড়ালকে থলে ভরে মুড়ে রাখা হয়েছে এতদিন। ৫ আগস্টের পট পরিবর্তনের ফলে বিশাল অঙ্কের প্রকল্পের দুর্নীতি নামক থলের বিড়াল বেরিয়ে আসছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026