1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হঠাৎ যে দেশে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৯ হাজার টাকা ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ টিম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তারেক-তাকাইচি শীর্ষ বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয় জ্বালানি নিরাপত্তায় জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী … আন্দালুসিয়ায় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো’: বাণিজ্য সম্প্রসারণের আশা ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে ২৭৪ পদে চাকরি অস্ত্র মামলা : আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর

তারেক-তাকাইচি শীর্ষ বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেছিলেন, প্রধানমন্ত্রীর টোকিও সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

তারেক রহমান ও সানায়ে তাকাইচি। এআই দিয়ে তৈরি গ্রাফিক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশ ও জাপানের সহযোগিতা আরো এগিয়ে নিতে মঙ্গলবার টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এই বৈঠক হবে।

তারেক রহমান ও সানায়ে তাকাইচি সেখানে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার সকালে টোকিওতে পৌঁছান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বলেন, তারেক রহমান মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন সানায়ে তাকাইচি। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে দ্বিপক্ষীয় বৈঠক।

বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাংলাদেশের প্রতিনিধি দলে থাকবেন।

আরো থাকবেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম গত ২০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রধানমন্ত্রীর এই সফরে কৃষি, মৎস্য সম্পদ খাতে সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, স্থানীয় সরকারের আধুনিকীকরণের মত বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

তিনি বলেছিলেন, "আমরা আটটির মত সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছি, আমরা আশা করছি এর মধ্যে তিন-চারটি স্বাক্ষরিত হবে।”

দ্বিপক্ষীয় বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026