1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে পৌঁছেছে বাংলাদেশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক গ্রেফতার ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে পোশাকশিল্প রশিদের ঘূর্ণিতে ১৬০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ আফগানিস্তানের কাছে লজ্জাজনক হার, টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

দাবি পূরণের আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

 

বিশেষ প্রতিবেদক

বাড়ি ভাড়া মূল বেতনের সঙ্গে শতাংশ হারে বৃদ্ধিসহ অন্যান্য দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশে এই তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

শিক্ষক নেতা বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া এক হাজার থেকে বাড়িয়ে দুই হাজার টাকা, মেডিকেল ভাতা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো হয়েছে। তবে আমরা এসব মেনে নিইনি। বরং মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট একটা শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়াতে হবে। এটি কমপক্ষে মূল বেতনের ২০ শতাংশ করতে হবে। এ ব্যাপারে মন্ত্রণালয় সম্মত হয়েছে।

দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রণলয়ের দেওয়া প্রতিশ্রুতিগুলো আগামী ১৪ সেপ্টেম্বর মধ্যে কার্যকর না হলে ওই দিন থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি শুরু হবে। তারপর ২৯ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মসূচি শুরু হবে। সবশেষ দাবি আদায়ে আবার ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগার অবস্থান কর্মসূচি শুরু হবে।

শিক্ষক নেতা আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশের ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন শিক্ষকরা। পরে দুপুর দেড়টায় শিক্ষকদের ১০ জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তাদের বিষয়টি নিয়ে রফাদফা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026