1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজার সংলগ্ন শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তম রায় (৩৫) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। তবে নিহত দুই শিশুর নাম জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে কেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ীর শহ‌রে আস‌‌ছিল। অন্যদি‌কে নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুর শহরে যাচ্ছিল। শিবপুর এলাকায় পৌঁছা‌লে বাস-‌সিএন‌জির মু‌খোমু‌খি সংর্ঘষ হয়।

এসময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। ওই দুই শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়। পরে সেখানে দুইজন মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026