1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

নতুন চাপে বিএনপি একদফার আন্দোলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার দেখা হয়েছে

দেড় মাস ধরে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতে থাকলেও একদফা দাবি আদায়ে আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বিএনপি। ‘ঝটিকা’ কৌশলে সীমিত সংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মসূচি পালন করায় রাজধানী ঢাকায় আন্দোলন জমাতে পারছে না দলটি। আবার বাংলাদেশের নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলের তৎপরতাও আগের মতো দৃশ্যমান নেই। এসব কারণে তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে হতাশা তৈরি হচ্ছে। সব মিলিয়ে একদফার আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে বিএনপি নতুন করে চাপে পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে গত ১২ জুলাই থেকে মিত্রদের নিয়ে যুগপৎ আন্দোলনে আছে বিএনপি। সর্বশেষ প্রায় দেড় মাস ধরে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করছে দলটি। কিন্তু ‘ঝটিকা কৌশলে’ অল্পসংখ্যক নেতাকর্মীর সমন্বয়ে কর্মসূচি পালিত হওয়ায় ঢাকায় আন্দোলন জমে ওঠেনি। এতে করে তৃণমূলে হতাশা বেড়েছে। এই পরিস্থিতিতে বিএনপি ও তাদের মিত্রদের অনেকের ধারণা ছিল, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর ও প্রশাসনের কোনো কোনো কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আসতে পারে—এমনটা আশা করেছিলেন অনেকে। রাজনৈতিক অঙ্গনেও কিছু দিন ধরে এমন নানা গুঞ্জন ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তেমন পদক্ষেপ নিলে সরকার ও সরকারি দল চাপের মধ্যে পড়বে বলে আশা ছিল বিএনপির। সেই পরিস্থিতি কাজে লাগিয়ে ‘ঝিমিয়ে পড়া’ আন্দোলন বেগবান করার চিন্তা ছিল তাদের।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026