1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

নথিপত্র চেয়ে দুদকের চিঠি হাজার কোটি টাকার সার লোপাট, ফের বিপাকে এমপি পোটন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২১৭ বার দেখা হয়েছে

বহুল আলোচিত নরসিংদী- ২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান ওরফে পোটনের বিরুদ্ধে এবার এক লাখ ৮৪ হাজার ৭১ টন সার লুটপাটের অভিযোগ উঠেছে। যার আর্থিক মূল্য প্রায় এক হাজার কোটি টাকা।

সরকারিভাবে আমদানি করা ওই সার বন্দর থেকে খালাসের পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গুদামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তা পৌঁছায়নি। এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অনুসন্ধান শুরু হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে ৭২ হাজার টন সার আত্মসাৎ করে সরকারের ৫৮২ কোটি টাকা ক্ষতি করার পৃথক একটি অভিযোগের অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। যা এখন শেষ পর্যায়ে আছে বলে জানা গেছে।

নতুন অভিযোগ অনুসন্ধানে বিএডিসির চেয়ারম্যানের কাছে ইতোমধ্যে রেকর্ডপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান টিম। চিঠিতে আগামী ২৪ অক্টোবরের মধ্যে বিএডিসিকে রেকর্ডপত্র দুদকে জমা দিতে বলা হয়েছে। গত ৫ অক্টোবর ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026