1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

নাটোরে ঢাকাগামী পিকআপ উল্টে নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

নাটোরের গুরুদাসপুরে ঢাকাগামী পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

রোববার (৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কাছিকাটা টোলপ্লাজার অদূরে বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি

বনপড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘কুষ্টিয়া থেকে একটি পিকআপ ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বাকি ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026