1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেছেন মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

রাজধানীর রমনা এলাকায় সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি ঢামেকে যান এবং নুরুল হকের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ একাধিক নেতাকর্মী আহত হন।

আহত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে আইসিইউতে রাখা হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026