1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওয়ার্নারের তোপের জবাব জানা নেই কামিন্সের মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’ রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি বাংলাদেশ লেবার পার্টির ‘এক নম্বর’ জয়ে এক নম্বর হয়ে বাংলাদেশ সিরিজে তাকিয়ে বাভুমা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, ১০ নম্বর মেট্রোস্টেশনের গেট বন্ধ এল নিনোর প্রভাবে জরুরি অবস্থা ঘোষণা বলিভিয়ায় পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম: ১ ডিসেম্বর উদ্বোধন গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুনের পর বিজিবি মোতায়েন ১৯ দফা কর্মপরিকল্পনা সরকারের হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, ১০ নম্বর মেট্রোস্টেশনের গেট বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১ নভেম্বর ২০২৬

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ মেট্রোস্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। প্রথম আলোর প্রশাসন বিভাগের কর্মকর্তা এ বি এম খায়রুল কবির ঘটনাস্থল থেকে জানান, স্টেশনের গেট বন্ধ থাকায় তিনি সেখানে প্রবেশ করতে পারেননি। পরে কাজীপাড়া স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা সকালে জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026