1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে চিফ হুইপের শোক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭
  • ১৫৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেনের মৃত্যুতে চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোকপ্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় চিফ হুইপ বলেন, খান মোশারফ হোসেনের মৃত্যুতে পটুয়াখালীবাসী একজন দক্ষ সংগঠক ও ত্যাগী নেতাকে হারালো। খান মোশারেফ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ¯েœহভাজন ছিলেন বলে তিনি উল্লেখ করেন। তাঁর মৃত্যুতে পটুয়াখালী আওয়ামী লীগের যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
চিফ হুইপ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, খান মোশারেফ হোসেন গতকাল দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………………..রাজিউন)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026