1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

পাকিস্তান সুপার লিগকে বিদায় জানালেন শহিদ আফ্রিদি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৬ বার দেখা হয়েছে

সমর্থকদের জন্য এই বছরই শেষবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে নামবেন বলে জানিয়েছিলেন আগেই। কিন্তু সেটাও শেষ করতে পারলেন না। মাঝপথেই পিএসএল-কে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। পিঠের ব্যথার জন্য তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন এই স্পিনার।

একটি ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, “আমি ভালভাবে শেষ করতে চেয়েছিলাম। গত ১৫-১৬ বছর ধরে পিঠের ব্যথা আমাকে ভোগাচ্ছে। সেটা নিয়েই আমি খেলছিলাম। কিন্তু এবার আর পারা যাচ্ছে না। এখন আমার হাঁটু ও পায়ে মারাত্মক ব্যথা হচ্ছে। আমি ব্যথা সামলে খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু আর ব্যথা সহ্য করতে পারছি না। পিএসএল-কে বিদায় জানাচ্ছি।”

পিএসএল-এ এই মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন আফ্রিদি। তিন ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিনি। এর আগে মুলতান সুলতান, করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়েও পিএসএল খেলেছেন তিনি।

 

পিএসএল ক্যারিয়ারে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে মোট ৪৫৯ রান ও ৪৭টি উইকেট নিয়েছেন আফ্রিদি।

১৬ বছর বয়সে পাকিস্তানের জাতীয় দলে অভিষেক হয়েছিল আফ্রিদির। তার পর ২১ বছরের বেশি দেশের জার্সি গায়ে খেলেছেন তিনি। ১৯৯৬ সালে নিজের দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন আফ্রিদি। ২০১৪ সাল পর্যন্ত সেটিই ছিল একদিনের ক্রিকেটে দ্রুততম শতরান। ২০১৮ সালের ৩১ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026