1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

পোশাক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯
  • ২৯২ বার দেখা হয়েছে

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে শ্রমিক প্রতিনিধিদের জরুরি বৈঠকে ডেকেছে সরকার।

মঙ্গলবার বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে এই বৈঠক হবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তৈরি পোশাক কারখানার মালিকরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত রোববার থেকে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন। রোববার ও সোমবার রাজধানীর প্রবেশের মুখে বিমানবন্দর সড়ক কয়েক ঘণ্টার জন্যে অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবারও মিরপুরের কালশীসহ কয়েকটি রাস্তায় বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026