1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

‘প্রস্তাবিত বাজেট ব্যবসা ও শিল্প সহায়ক’-বুলু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২১১ বার দেখা হয়েছে

জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন। প্রস্তাবিত এই বাজেটকে ব্যবসা ও শিল্প সহায়ক বলে মনে করছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন, এ বাজেট কর্মসংস্থানমুখী এবং মূল্যস্ফীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী উল্লেখ করে বাজেট বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ, অর্থ পাচার রোধ এবং প্রবৃদ্ধির সুফল যেন সুষমভাবে বন্টন হয় সেদিকে নজর দেয়ার জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ, নিত্যপণ্যের দামে লাগাম টানতে এবং উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ খাতে ভর্তুকি, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তায় ভর্তুকি প্রদানের মত বিষয়গুলো অন্তর্ভূক্ত থাকায় অর্থনীতিতে গতি সঞ্চার করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026