1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ফলোঅনে বাংলাদেশ, করায়নি প্রোটিয়ারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

আজকের দিনটা ভালোই শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির রাব্বি। কিন্তু ফিফটির আগে ইয়াসির ও ফিফটির পরে মুশফিক ফিরতেই ২১৭ রানে থেমে যায় টাইগারদের প্রথম ইনিংস। মুমিনুলরা ফলোঅনে পড়লেও তা করাননি স্বাগতিক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে ২৩৬ রানে পিছিয়ে আছে। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৫৩ রানে অলআউট হয়। উইকেটে স্পিন টার্ন করায় চতুর্থ ইনিংসে ব্যাটিং না করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা।

স্বাগতিকদের বড় রানের জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিন ৫ উইকেটে ১৩৯ রান তোলে। তামিম ইকবাল সেট হয়ে ৪৭ এবং নাজমুল শান্ত ৩৩ রান করে ফিরতেই ঝুরঝুর করে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন কেশব মহারাজ। অধিনায়ক ডিন এলগার খেলেন দ্বিতীয় সেরা ৭০ রানের ইনিংস। তিনে নামা কেগান পিটারসন ৬৪ ও চারে নামা টেম্বা বাভুমা করেন ৬৭ রান। এ ছাড়া রান পেয়েছেন ওপনার সারেল আরউই (২৪), ছয়ে নামা কাইল ভেরাইনে (২২), সাতে নামা ওয়ান মুলদার (৩৩) ও নয়ে নামা সিমন হারমার (২৯)।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। পেসার খালেদ আহমেদ নেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে স্পিনার সিমন হারমার ৩টি এবং কেশব মহারাজ ২ উইকেট নিয়েছেন। পেস আক্রমণে ওয়ান মুলদার ৩টি এবং ডুয়াইন অলিভিয়ের নিয়েছেন ২ উইকেট।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026