1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল টিকিটের দাম সর্বোচ্চ ১০,৯৯০ ডলার নির্ধারণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হওয়ার পর ফিফা বিশ্বকাপের শেষ টিকিট বিক্রির নতুন উইন্ডো শুরু করেছে। এই নতুন বিক্রিতে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ১০,৯৯০ ডলার নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার সমান।

ফিফা জানিয়েছে, ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির টিকিটের দাম আগের উইন্ডোর তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে ড্রয়ের পর প্রথম বিক্রিতে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম ছিল ৮,৬৮০ ডলার। এবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের ‘ক্যাটাগরি ২’ টিকিটের দাম ৫,৫৭৫ ডলার থেকে বেড়ে ৭,৩৮০ ডলার এবং ‘ক্যাটাগরি ৩’-র দাম ৪,১৮৫ ডলার থেকে বেড়ে ৫,৭৮৫ ডলার হয়েছে।

নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের টিকিটের দামও বৃদ্ধি পেয়েছে। দুটি সেমি-ফাইনাল ম্যাচের টিকিটের দাম ৩,২৯৫ ডলার থেকে বেড়ে ৩,৭১০ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে, ১১ জুন মেক্সিকো বনাম সৌদি আরবের খেলায় টিকিটের দাম ২,৩৫৫ ডলার থেকে বেড়ে ২,৯৮৫ ডলার হয়েছে। একইভাবে ১২ জুন কানাডার প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে টিকিটের দামও বৃদ্ধি পেয়েছে।

ফিফা জানিয়েছে, নির্দিষ্ট কোনো ঘোষণার আগে টিকিটগুলো ছাড়ায় অনেক ভক্ত ঘণ্টার পর ঘণ্টা ফিফার ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেছেন। যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময়ের জন্য সঠিক লিংকে প্রবেশ সম্ভব হয়নি। পরে ফিফা নিশ্চিত করেছে যে ত্রুটি সংশোধন করা হয়েছে।

ফিফা আরও জানিয়েছে, সব ১০৪টি ম্যাচের টিকিট একসাথে ছাড়া হয়নি এবং টুর্নামেন্ট চলাকালীন সময়ে পর্যায়ক্রমে আরও টিকিট বিক্রি করা হবে।

এই বিশ্বকাপের জন্য ফিফা প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং মডেল প্রবর্তন করেছে, যার মাধ্যমে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বৃদ্ধি বা হ্রাস পাবে। নতুন এই পদ্ধতি চালু হওয়ার পর থেকেই ফিফাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026