1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ফ্যাটি লিভারে আক্রান্ত? বাজারে আসছে ওষুধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

বর্তমানে অনেকেই ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন। শরীরে অতিরিক্ত চর্বি জমলে এই সমস্যা হতে পারে। এতে লিভার ফাইব্রোসিস বা তা থেকে সিরোসিসের মতো বড় সমস্যা হতে পারে। এই রোগের ওষুধ এখনও পাওয়া যায়নি। তবে শিগগিরই এই ওষুধের উৎপাদন শুরু হতে পারে। এজন্য চলছে গবেষণা।

 

সম্প্রতি ভারতের লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস প্রতিষ্ঠানের এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসকরা ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে সাফল্য পেয়েছেন বলে জানা গিয়েছে।

এই গবেষণায় তারা এমন এনজাইম আবিষ্কার করেছেন যার সাহায্যে ফ্যাটি লিভার নিরাময় করা যেতে পারে। গবেষকদের দাবি, এখন মানবদেহে এই এনজাইম ব্যবহারের প্রস্তুতি চলছে।

 

গবেষক দলের সদস্য ডা. রোহিত সিনহা জানান, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা বাড়ছে ভারতে। এদেশের প্রায় ৩০ শতাংশ মানুষ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত। অর্থাৎ, যারা মদপান করেন না তারাও এই সমস্যায় ভুগছেন। এই ধরনের রোগীদের মধ্যে ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের সমস্যাও থাকে। অতিরিক্ত চর্বিযুক্ত ব্যক্তিদের লিভারের সমস্যা বাড়তে পারে।

তিনি আরও জানান, ফ্যাটি লিভারে প্রদাহ তৈরি হলে তা ফাইব্রোসিসে পরিণত হতে পারে, যা লিভারের ক্ষতি করে।

 

আগামী দিনে এই রোগের ওষুধ তৈরি করা যেতে পারে। রোহিত সিনহা জানান, নবাবিষ্কৃত এনজাইমটি ফ্যাটি লিভার নিরাময় সাহায্য করবে। প্রথম পর্যায়ে ইঁদুরের ওপর করা পরীক্ষা সফল হয়েছে। এবার মানবদেহে তা প্রয়োগ করা হবে।

ডা. রোহিত সিনহার মতে, লিভারে এক্সট্রা সেলুলার আরএনএ নামে একটি অণু রয়েছে। এই অণু লিভারে আঘাত করলে প্রদাহ বাড়ে লিভার ফাইব্রোসিস সৃষ্টি করে। এটি প্রতিরোধ করার জন্য এনজাইম RNASE-1 আবিষ্কার করা গিয়েছে।

ডা. রোহিত সিনহা বলেন, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ একটি জীবনচর্যাগত রোগ। যারা অ্যালকোহল পান করেন না তাদেরও এই রোগ হতে পারে। এই রোগে অতিরিক্ত চর্বি জমে। এতে ক্ষতি হয়। লিভার ফুলে যায় এবং ফাইব্রোসিস সৃষ্টি করে। যদি সময় মতো চিকিৎসা না করা হয়, তাহলে লিভার সিরোসিসের কারণ হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026