1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

 

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত থেমে থেমে গাড়ি চলছে।

পাবনাগামী বাসের চালক খালেক মিয়া বলেন, পৌলি থেকে এলেঙ্গা দেড় কিলোমিটার সড়ক আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাহিদ হাসান জানান, বুধবার (১৫ মার্চ) রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। তবে চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলছে যানবাহন। চেষ্টা করছি দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026