1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। তবে নির্বাচনে জনমতের প্রতিফলন দেখতে চায় তারা।

সোমবার (১ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, যেখানে বাংলাদেশি জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না।

 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং সেই সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে ওয়াশিংটন আরও মনোযোগী।

তিনি আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। জলবায়ু বলেন, অর্থনীতি বলেন ও মানবিক সহায়তা বলেন প্রভৃতি ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে দুই দেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026