1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

বাংলাদেশ নিপীড়িত মানুষের পাশে আছে —মায়া চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭
  • ১৯৬ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীরবিক্রম এমপি, বলেছেন জন্মলগ্ন থেকেই বাংলাদেশ বিশ্বের নিপীড়িত মানুষের পাশে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধ্য না থাকা সত্ত্বেও মিয়ানমারের ১০ লাখ বাস্তচ্যুত নিপীড়িত রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।
ত্রাণমন্ত্রী আজ তুরস্কের সানলিউরফা প্রদেশের গভর্নর আব্দুল্লাহ এরিন এর সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময়কালে এ কথা বলেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে ত্রাণমন্ত্রী রোহিঙ্গা বিষয় ও তুরস্কে আশ্রয়গ্রহণকৃত শরণার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য তুরস্ক সফরে রয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল মন্ত্রীর সাথে রয়েছেন।
মন্ত্রী পরে সানলিউরফা প্রদেশে অবস্থিত সিরিয়ান শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। এখানে ৪টি ক্যাম্পে সিরিয়া থেকে আগত প্রায় ৮০ হাজার শরণার্থী রয়েছে। তিনি ক্যাম্পের খাদ্য ব্যবস্থাপনা, পানীয় জলের ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা সরজমিনে পরিদর্শন করেন।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026