1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, নিরাপদে নামলো যাত্রীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

 

ডিজিটাল রিপোর্ট

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে ওই বিমানে বোমা রয়েছে এমন তথ্য জানানো হয়। খবর পেয়ে বিমান বন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী, সিভিল এভিয়েশন ও এভসেক বিমান বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করে।

বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকিবাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা হামলার হুমকি
সকাল ৯ টা ২৮ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। এ অবস্থায় বিমানটি তৃতীয় টার্মিনালে নিয়ে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। ওই বিমানে ১৩জন ক্রু ও ২৫৪ জন যাত্রী ছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026