1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ এর খসড়ার বিশেষ বিধান বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ৩০২ বার দেখা হয়েছে

মো: নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় শিশু ও ইয়ুথ ফোরামের উদ্দ্যোগে ও এসইউপিকের সহযোগিতায় ১৮ই জানুয়ারী বুধবার বিকেল ৩ টায় খানসামা উপজেলার পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ উল্লেখিত বিশেষ বিধান বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান যে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ উল্লেখিত বিশেষ বিধান যেন রাখা না হয় কেননা এতে আগের তুলনায় বাল্যবিবাহ বৃদ্ধি পাবে এবং শিশুরা অনেক ক্ষতির সম্মুখীন হবে।তাই যেন বাল্যবিবাহ আইনে বিশেষ বিধান না রাখা হয়।

উক্ত কর্মসূচীতে ইয়ুথ ফোরামের পক্ষে এস. এম. রকি তার বক্তব্য বলেন, বিশেষ বিধান যদি আইনে রাখা হয় তা হবে সংবিধানের সাথে সাংঘর্সিক এবং শিশু সুরক্ষা পরিপন্থী।

তাই আমাদের দাবি বাল্যবিবাহ নিরোধ আইন -২০১৬ বিশেষ বিধান যেন না রাখা হয়। উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন এসইউপিকের প্রকল্প সমন্বয়ক মোঃ জাভেদ আহম্মেদ, এসইউপিকে প্রতিনিধি মোঃ ফজলুল হক ও ব্র্যাকের রীতা পারভীন এছাড়া আরো উপস্থিত ছিলেন খানসামা শিশু ও ইয়ুথ ফোরামের সদস্যরা,সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যরা এবং ২৬ নং পল্লীসমাজের সদস্যরা সহ কয়েকশ সাধারন জনগন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026