1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকাসহ ৫ জেলার সব অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী আমাতুল করীম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ শুনানিতে ছিলেন।

ঢাকা ও এর আশপাশের চার জেলায় (গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ) থাকা অবৈধ সব ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদ করতে হাইকোর্ট পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তর, ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের দাখিল করা প্রতিবেদনে আদালত সন্তুষ্ট হতে পারেননি। বায়ুদূষণ রোধে আদালতের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিলে ঢাকা কীভাবে টানা বায়ুদূষণের শীর্ষে থাকে—শুনানিতে আদালত এমন প্রশ্ন রেখেছেন বলে জানান এই আইনজীবী।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026