1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

বিকৃত যৌনাচরণের উপকরণসহ পরীমণির সহযোগী রাজ আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

পরীমণির অভিযোগের সাথে সম্পৃক্ত থাকায় রাজ আলোচিত প্রযোজক, অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব। একই সময় রাজের আরো দুই সহযোগীকে আটক করা হয়েছে। পরীমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় থেকে তার বাসায় অভিযান চালায় র‍্যাব।

টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাজধানীর বনানীর রাজের বাসা থেকে রাত ১০টা ১৫ মিনিটের দিকে তাকে বের করে আনেন র‍্যাবের সদস্যরা। অভিযানে নজরুল ইসলাম রাজের বাসা থেকে মাদক ও সীসা সেবনের সরঞ্জাম সহ বিকৃত যৌনাচরণের উপকরণ জব্দ করেছে র‍্যাব। রাজকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর-দফতরে নিয়ে যাওয়া হয়।

বিকৃত যৌনাচরণের উপকরণসহ পরীমণির সহযোগী রাজ আটক

এর আগে বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমণির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। অভিযান চালানোর পর তাকে সেখান থেকে আটক করা হয়।

আরও পড়ুন:
নানা তথ্য বের করতে পরীমণিকে জিজ্ঞাসাবাদ চলছে

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়, বিস্তারিত পরে জানানো হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026