1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

বিচিত্র যত অবকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

কর্মস্রোতে জীবন যখন রুদ্ধশ্বাস, তখন সামান্য অবকাশই নিয়ে আসে মুক্তির আশ্বাস। আর এই ‘অবকাশ’ শব্দটা শুনলেই চোখে ভেসে আসে সমুদ্রসৈকতে স্নান কিংবা নির্জন পাহাড়ের হাতছানি। আর ওই সময়টা আরও উপভোগ্য হয়ে ওঠে যদি পাশে থাকে প্রিয় মানুষটি। এ অবকাশ বিলাসে পিছিয়ে নেই বলিউড তারকারাও। সারা বছর ব্যস্ত সময়ে তাদেরও চাহিদা থাকে একটু অবকাশযাপনের। আজকের আয়োজনে রইল বিশ্বের আনাচেকানাচে ছড়িয়ে থাকা অবকাশযাপনের বিচিত্র সব আয়োজন…

 

 

 

বিবস্ত্র অবকাশযাপন!

রিসোর্টে অবকাশযাপনের কথা এলে চোখে ভেসে ওঠে নির্জন কোনো দ্বীপ, লোকালয় থেকে অনেক দূরের কোনো রিসোর্ট। যেখানে সমুদ্রের ঢেউ গুনে একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তবে আজ আমরা জানব এমন এক বিচিত্র রিসোর্টের গল্প, যেখানে সহসা সবাই যেতে পারে না। এর একমাত্র কারণ, এখানে যাওয়ার পূর্বশর্ত হলো কারও গায়ে কোনো পোশাক থাকা চলবে না। জনপ্রিয় রিসোর্টটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘সি মাউন্টেইন ন্যুড রিসোর্ট’। একে এখন লোকজন ডাকেন ‘ডিজনিল্যান্ড ফর অ্যাডাল্টস’ নামে। অর্থাৎ ওই অবকাশযাপন শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। কেননা বিবস্ত্র অবকাশযাপন।

এতে আধুনিক খুল্লামখুল্লা জগতের অনেকেই ছুটে যাচ্ছেন। এর মধ্যে আছেন বেশ কিছু প্রথম শ্রেণির সেলিব্রেটিও। ২০ বছর আগে যাত্রা শুরুর পর ডিইউয়ি ইয়ল ও তার স্ত্রী এরই মধ্যে এর দুটি শাখা খুলেছেন। একটি লাস ভেগাসে। অন্যটি ক্যালিফোর্নিয়ায়। সি মাউন্টেইনের নিয়ম হলো- কোনো গেস্ট পোশাক পরে সেখানে যোগ দিতে পারবেন না। তাদেরকে যৌনতার বিষয়ে মুক্ত ধারণা থাকতে হবে। এর ভিতর যেখানে খুশি তারা অন্তরঙ্গতায় লিপ্ত হতে পারেন। সুইমিংপুলে ভরা হয়েছে মিনারেল ওয়াটার। ফলে তার ভিতরে কোনো যুগল যতক্ষণ খুশি ততক্ষণ অবস্থান করতে পারবেন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026