1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

বিছানায় পড়েছিল সিরিঞ্জ এমবিবিএস পাস করেও ‘আত্মহত্যা’ করলেন চিকিৎসক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার একটি বাড়ি থেকে জয়দেব কুমার দাস দেবাশীষ (২৫) নামের এক তরুণ চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ অক্টোবর) সকালে নিকুঞ্জ ২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ। তিনি বলেন, ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে চিকিৎসকরা মেস করে থাকেন। অষ্টম তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে শনিবার রাতে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে খাটের উপর থেকে দেবাশীষের মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহে পচন ধরেছিল জানিয়ে ওসি বলেন, ভবনের নিরাপত্তাকর্মী জানিয়েছে, দেবাশীষকে তিন দিন সে বাসা থেকে বের হতে দেখেনি।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে বিছানায় দেবাশীষের মৃতদেহ পাওয়া গেছে, সেখানে সিরিঞ্জ ছিল। ওই কক্ষে কিছু আলামত পাওয়া গেছে, যাতে আত্মহত্যা বলে ধারণা হয়।

ওই কর্মকর্তা আরো জানান, সিআইডির ফরেনসিক দলও এ বিষয়ে কাজ করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026