1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গায় স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে স্কুলপ্রাঙ্গণেই মাহবুবুর রহমান তন্ময় (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে
হত্যা করেছে বহিরাগত দুর্বৃত্তরা। গতকাল বেলা ১২টার দিকে শহরের আল হেলাল

মাধ্যমিক ইসলামী একাডেমিতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলী জানান, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে শিক্ষকরা অফিস কক্ষে ফিরে আসেন। পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের প্রস্তুতি চলছিল। অন্য শিক্ষার্থীদের আর্তচিৎকারে বাইরে গিয়ে ওই ছাত্রকে স্কুলপ্রাঙ্গণে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন শিক্ষকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করে। এ সময় তারা তন্ময়কে অতর্কিকে কুপিয়ে পালিয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026