1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের

বিদেশ থেকে যেকটি ফোন আনা যাবে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বাইরের কোনো দেশ থেকে আসার সময় ব্যক্তিগত পর্যায়ে ৮টি মোবাইল হ্যান্ডসেট সঙ্গে আনা যাবে। এর মধ্যে ২টি স্মার্টফোন শুল্কবিহীন এবং বাকি ৬টির জন্য শুল্ক প্রদান করতে হবে। এরই মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা কার্যকরে পদক্ষেপ নিয়েছে বিটিআরসি। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কাস্টমসকেও চিঠি দিয়ে জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিটিআরসির অনাপত্তিপত্র ছাড়া ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারে এয়ার মেইল বা শিপিংয়ে সর্বোচ্চ দুটি হ্যান্ডসেট আনা যাবে।

এয়ার মেইল বা শিপিংয়ের মাধ্যমে আসা সব হ্যান্ডসেট ছাড়ের ক্ষেত্রে বিধি অনুযায়ী শুল্ক প্রদান এবং নিবন্ধনের ক্ষেত্রে প্রেরকের পাসপোর্টের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), প্রাপকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং শুল্ক প্রদানের রশিদ জমা দিতে হবে। আর যদি দুটির বেশি হ্যান্ডসেট আনা হয় সে ক্ষেত্রে বিধি অনুযায়ী Vendor Enlistment Certificate বাধ্যতামূলক করা হয়েছে। এয়ার মেইল বা শিপিংয়ে মোবাইল হ্যান্ডসেট আনার ক্ষেত্রে কোনো সীমা ছিল না এতদিন। বিটিআরসি এবার সেখানে সীমা নির্ধারণ করে দিল

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026