1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

বিমার টাকা পাওয়া কষ্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

ব্যাংকের পাশাপাশি গত ১৫ বছরের অনিয়মের কারণে দেশের বিমা খাতও ঝুঁকিতে পড়েছে। বিমা কোম্পানিগুলোর কাছে গ্রাহকের প্রায় ৭ হাজার কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ করতে পারছে না কোম্পানিগুলো। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর তথ্যানুযায়ী গত ১৪ বছরে জীবন বিমা খাতে ১৩ লাখ গ্রাহকের ৪ হাজার ৪১৪ কোটি টাকার দাবি অনিষ্পন্ন রয়ে গেছে; নন-লাইফ বিমা খাতে অনিষ্পন্ন দাবির পরিমাণ আরও প্রায় ২ হাজার ৬৩৫ কোটি টাকা। গত ১৪ বছরে প্রায় ৫৪ লাখ পলিসি বাতিল হয়েছে। ২০২৪ সাল শেষে জীবন বিমার ক্ষেত্রে ৪৫ শতাংশ এবং নন-লাইফ বিমার ক্ষেত্রে অনিষ্পন্ন দাবির হার দাঁড়িয়েছে প্রায় ৪৭ শতাংশ। ঝুঁকিপূর্ণ এ বিমা খাতের সংস্কারে অধ্যাদেশ ও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

সূত্র জানায়, গ্রাহকদের পাওনা পরিশোধ করতে ব্যর্থ এমন দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির কার্যক্রম নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে একটি পর্যালোচনা সভা করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থাটি বলছে, দেশে বর্তমানে ৮২টি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩২টি বিমা কোম্পানি বিভিন্ন মাত্রায় ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আইডিআরএ চেয়ারম্যান আসলাম আলম জানান, ১৫টি লাইফ ইনস্যুরেন্স উচ্চঝুঁকিতে থাকার পাশাপাশি আরও ১৭টি নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ঝুঁকিতে রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026