1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপের নকআউটে বাংলাদেশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের নারী দলের স্বর্ণজয় হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম শব্দতরঙ্গ দিয়ে আগুন নেভানোর যন্ত্র: আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ জিতল কিশোরী জেবিআইসির গভর্নর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলা নিয়ে আলোচনা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

বিশ্বকাপের নকআউটে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

আজারবাইজানে বসেছে ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলার দামাল ছেলেরা বেশ ভালোই করছে। শক্তিশালী দলগুলোকে রুখে দিচ্ছেন তারা। গ্রুপ পর্বের এরপর এবার রোমাঞ্চকর টাইব্রেকারে নকআউট পর্বেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার (২৮ অক্টোবর) সেশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। ফলে ম্যাচের ফলাফল নির্ধারনে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলে সেশেলসকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল বাংলাদেশ।

টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক শ্রীনাথ সরদার। দারুণ দক্ষতায় দুটি পেনাল্টি আটকে দেন তিনি। সেশেলসের নেওয়া প্রথম পেনাল্টিই আটকে দেন তিনি। যেটি বাংলাদেশের পেনাল্টিটেকারদের বাড়তি আত্মবিশ্বা জোগায়। এরপর চতুর্থ পেনাল্টি আটকে দেন তিনি।

এর আড়ে শক্তিশালী ওয়েলসের বিপক্ষে ড্র দিয় টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায়। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গেও ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর বুরুন্ডির কাছে ২-০ গোলে হারলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখল প্লেট পর্বেও।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026