1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ১ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর এযাবৎকালের সেরা পরামর্শ’ | Boishakhi Online মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা চালুর উদ্যোগ প্রধানমন্ত্রী হিসেবে খুলনায় প্রথমবার তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স হিরণ পয়েন্ট ও নলিয়ান পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী মোংলায় বানৌজাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ব্যাটে-বলে অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ইয়ানসেনের প্রত্যয়, ‘বারবার ফিরে আসবই’ ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

বিশ্বজুড়ে চাল, গম ও ভুট্টার দাম কমেছে- বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

আগের দু’সপ্তাহের তুলনায় বিশ্বজুড়ে ২৩শে মার্চ পর্যন্ত দু’সপ্তাহে চাল, গম ও ভুট্টার দাম কমেছে। ওয়ার্ল্ড ব্যাংক ফুড সিকিউরিটি আপডেটে এ চিত্র ধরা পড়েছে। এতে বলা হয়েছে, চাল এবং ভুট্টার দাম শতকরা প্রায় এক ভাগ কমেছে। অন্যদিকে গমের দাম কমেছে শতকরা ২ ভাগ। এক বছর আগে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। তখন উচ্চ পর্যায়ে ছিল এসব খাদ্যপণ্যের দাম। সেখান থেকে ভুট্টার দাম কমেছে শতকরা ১৩ ভাগ এবং গমের দাম কমেছে শতকরা ৩৪ ভাগ। তবে চালের দাম বেড়েছে শতকরা ১৭ ভাগ। ২০২১ সালের জানুয়ারির তুলনায় ভুট্টার দাম বৃদ্ধি পেয়েছে শতকরা ২২ ভাগ এবং গমের দাম বেড়েছে শতকরা ৪ ভাগ। কৃষিপণ্য, সিরিয়াল এবং রপ্তানি মূল্যসূচক যথাক্রমে কমেছে শতকরা ৩ ভাগ, ২ ভাগ ও ২ ভাগ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026