1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

বীর মুক্তিযোদ্ধা শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৫৫ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, শাহ হাদীউজ্জামান ছিলেন মাটি ও মানুষের নেতা। গণমানুষের জন্য তাঁর ছিল অকৃত্রিম ভালোবাসা। সাদামাটা জীবনের অধিকারী এ নেতা তাঁর জীবন ও কর্মের মাধ্যমে মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আরো বলেন, হাদীউজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ হারালো একজন একনিষ্ঠ কর্মী এবং দেশ হারালো একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ।
শেখ হাসিনা এই ত্যাগী রাজনীতিবিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026