1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হলেন পোলার্ড বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা না করার দাবি শুরায়ি নেজামের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের কঙ্গোতে ইবোলা টিকার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সামনে এলো ঢাকা-রিয়াদ কূটনৈতিক সমন্বয়হীনতা ডিএমপির অভিযানে ৬৮৪ জন গ্রেপ্তার, ৪৪ মামলা

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলীয় এলাকায় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বিপদসংকেত দেয়। বার্তা সংস্থা এএফপিরআ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হাওয়াইভিত্তিক সংস্থাটি জানায়, প্রাথমিক ভূমিকম্পের তথ্যের ভিত্তিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সংস্থাটি পরে ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৬.৯ নির্ধারণ করে। একই এলাকায় ৬.৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবরও জানিয়েছে সংস্থাটি। তবে ভূমিকম্পের পর সুনামির ঢেউ কোথাও আঘাত হেনেছে কি না, কিংবা এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এই বিষয়ে প্রতিবেদনে তাৎক্ষণিক কোনো তথ্য দেওয়া হয়নি। ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই বলয়ে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ভূমিকম্পের পর সুনামির ঝুঁকি নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026