1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

ভয়াবহ ডলার সংকট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

উচ্চ হারের ব্যাংক সুদের পর ভয়াবহ ডলার সংকটে দেশের অর্থনীতি। বছরের বেশি সময় ধরে কিছুটা স্থিতিশীল থাকলেও হঠাৎ করে ডলার বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে ডলারের নতুন দর নির্ধারণের পর কার্ব মার্কেট থেকে ডলার উধাও হয়ে গেছে। কোথাও ডলার পাওয়া যাচ্ছে না। ব্যাংকিং খাতে ডলারের সংকটে বৈদেশিক বাণিজ্য মুখ থুবড়ে পড়ার অবস্থায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে দেশের বৈদেশিক বাণিজ্যে। আমদানি ঋণপত্র (এলসি) খুলতে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দর ১১৭ টাকা হলেও ১২৪ থেকে ১২৫ টাকার নিচে কোনো ব্যাংক এলসি খুলতে চাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, ডলার বাজারে হঠাৎ এ অস্থির পরিস্থিতি বৈদেশিক বাণিজ্যই নয়, দেশের মূল্যস্ফীতির ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলবে; যা সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলতে পারে।

বাংলাদেশ ব্যাংক এক ধাপে ডলারের বিনিময় হার ৭ টাকা বাড়ানোর ঘোষণা দেয় ৮ মে। ১১০ টাকার স্থলে ১১৭ টাকা আন্তব্যাংক দর নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এ ঘোষণার পর দিন থেকেই খোলাবাজার থেকে ডলার এক প্রকার উধাও হয়ে যায়। ৯ মে বৃহস্পতিবার রাজধানীর বেশির ভাগ কার্ব মার্কেট ছিল ডলারশূন্য। বিদেশগামী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026