1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

মারপিট করা এমপিদের নিয়ে কী করবে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে প্রকাশ্যে কিল-ঘুসি মারার অভিযোগ ওঠে রাজশাহী-১ আসনের সরকারদলীয় এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। ১৫ মিনিট ধরে শিক্ষককে পেটানোর ঘটনায় তোলপাড় চলছে রাজশাহীতে। এমপি এবং মার খাওয়া শিক্ষক প্রথমে অস্বীকার করলেও শিক্ষকের ফাঁস হওয়া কথোপকথনে মারধরের বিষয়টি পরিষ্কার হয়েছে।
এ বিতর্কের রেশ কাটতে না কাটতেই কুমিল্লা-৪ আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে শনিবার সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে মারধরের অভিযোগ ওঠে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। শিক্ষক, সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের পিটিয়ে গত এক বছরে বেশ কয়েকজন এমপি আলোচনায় এসেছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, কয়েকজন এমপির এমন বিতর্কিত কর্মকাণ্ডে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026