1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৩০৬ বার দেখা হয়েছে

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের দেখতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলায় মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালীতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ওই হামলা চালানো হয়। এসময় মির্জা ফখরুলের গাড়িবহরের কাচ ভাঙচুর করা হয়। মির্জা ফখরুল যে গাড়িতে ছিলেন সেই গাড়িতেও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম মির্জা ফখরুলের গাড়িবহরের সঙ্গে ছিলেন। তিনি বলেন, হামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী গুরুতর আহত হয়েছেন। ভাঙচুরের সময় তার শরীরের বেশ কয়েকটি জায়গায় কাচের টুকরা ঢুকে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026