1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

মুসলিম ইনস্টিটিউট চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের মিলনস্থলে পরিণত হবে —সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ১৯৮ বার দেখা হয়েছে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মুসলিম ইনস্টিটিউট নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ৩ মাসের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। নির্মাণকাজ সমাপ্ত হলে এটি চট্টগ্রামে একটি দৃষ্টিনন্দন স্থাপনায় এবং সংস্কৃতিকর্মীদের মিলনস্থলে পরিণত হবে।

মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তির্যক নাট্যদলের প্রতিষ্ঠার
৪৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী নাট্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তির্যক নাট্যদলের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঞ্চ সারথি আতাউর রহমান।

মন্ত্রী বলেন, তির্যক যে ধরনের নাটকগুলো প্রযোজনা করছে, সেগুলো তুলনামূলকভাবে কঠিন, ক্লাসিক্যাল ও বৈচিত্র্যপূর্ণ। অনুষ্ঠানে বরেণ্য অভিনেত্রী ও নির্দেশক ফেরদৌসী মজুমদারকে তির্যক সম্মাননা জ্ঞাপন করা হয়।

নাট্যমেলা ছাড়াও এ উপলক্ষে নাট্যস্মারক প্রদর্শনী, আলোচনা, সম্মাননা জ্ঞাপন, নাট্যভাবনা আদানপ্রদান এবং প্রতিদিন মুক্তমঞ্চে সংগীত, আবৃত্তি, নৃত্য, মূকাভিনয় ও চট্টগ্রামের লোকগান পরিবেশিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026