1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

মোবাইল ইন্টারনেট গতিতে ১৪৩ এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার দেখা হয়েছে

বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেট গতিতে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। ওকলো স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জুলাই মাসের ডাটা থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল ডাটা বিশ্লেষণ এবং ব্যবহারকারীদের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স ওকলো।

প্রতিষ্ঠানটির ২০২২ সালে প্রকাশিত ডাটাতে বাংলাদেশের অবস্থান ছিল ১২১ তম। তখন দেশের সংখ্যা ছিল ১৪১টি। প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে মধ্যম মানের ডাউনলোড স্পিড ১৭.১৮এমবিপিএস।
এ তালিকায় প্রথমে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মাঝারি ধরনের ডাউনলোড স্পিড হলো ২০৫.৭৭ এমবিপিএস। তালিকায় দ্বিতীয় কাতার, তৃতীয় কুয়েত, চতুর্থ উরোগুয়ে, পঞ্চম দক্ষিণ কোরিয়া, ৬ষ্ঠ নরওয়ে, সপ্তম ব্রুনেই।

চলতি বছরের জুলাইয়ের ডাটা অনুযায়ী মোবাইল ইন্টারনেটের গতিতে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৫৩তম। সেখানে ডাউনলোড স্পিড ৪৩.১৭ এমবিপিএস।

জরিপে সবচেয়ে কম ইন্টারনেট গতির দেশের মধ্যে আফগানিস্তান ও কিউবা অন্যতম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026