1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

যথাসময়ে নির্বাচন হবে এবং জঙ্গিদমনও অব্যাহত থাকবে – তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২৫৭ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যথাসময়ে নির্বাচন হবে এবং জঙ্গিদমনও অব্যাহত থাকবে। নির্বাচনের পথে জঙ্গিদমনের কাজে একচুলও ছাড় দেয়া হবে না।’ তিনি আজ রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে জাতীয় পতাকার অন্যতম রূপকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদের ১৮তম শাহাদৎ দিবস উপলক্ষে স্মরণসভায় একথা বলেন।
এর আগে মন্ত্রী কাজী আরেফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সভায় জাসদের ঢাকা পশ্চিমের সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এবং জাসদ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026