1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আব্দুল করিম, তার স্ত্রী খাদিজা আক্তার এবং তাদের শিশু সন্তান ফাতেমা।

জানা যায়, ভোররাতে সেহরির সময় বটতলার আব্দুল কালামের চতুর্থ তলা বাড়ির নিচতলায় হঠাৎ বিকট শব্দ হয়। তখন পাশের ফ্ল্যাটে থাকা লোকজন দ্রুত গিয়ে তিনজন দগ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থা দেখতে পান তারা। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইন্সটিটিউট সূত্রে জানা যায়, আগুনে আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ পুড়ে গেছে। এছাড়া খাদিজার ৯৫ শতাংশ ও শিশু ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। ৩ জনের অবস্থাই শঙ্কাজনক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026