1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

যে কারণে ৬ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২১৮ বার দেখা হয়েছে

সার্ভারজনিত সমস্যায় গতকাল সোমবার রাত থেকে ছয় ঘণ্টার জন্য বন্ধ ছিল জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, রাউটারগুলোর ত্রুটিপূর্ণ কনফিগারেশন পরিবর্তনের জন্য ওই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ নিয়ে ফেসবুকের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, আমাদের ইঞ্জিনিয়ারিং দল দেখেছে মূল রাউটারগুলোতে কনফিগারেশন পরিবর্তন হয়েছে। এই রাউটারগুলো আমাদের ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিককে সমন্বয় করে। এই রাউটাগুলোর কনফিগারেশন পরিবর্তনের কারণে যোগাযোগ ব্যাহত হয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার স্বাভাবিক হওয়া শুরু করে।

সার্ভার স্বাভাবিক হওয়ার পর একটি ফেসবুক পোস্টে জাকারবার্গ বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অনলাইনে ফিরে এসেছে। আজকের ব্যাঘাতের জন্য দুঃখিত। ধৈর্য ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026