1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রবিবার রাজধানীতে বিএনপি পদযাত্রা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন, নির্দলীয় তত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও বিএনপির ঘোষিত ১০ দফা দাবি আদায়ে আগামীকাল রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি।

রোববার বেলা ২টায় শ্যামলী সিনেমা হলের পেছনে আদাবর রোড সংলগ্ন শ্যামলী মাঠ থেকে এ পদযাত্রা শুরু হবে।

পদযাত্রার আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের সহমর্মিতা জানিয়ে ৯ ফেব্রুয়ারির পূর্বঘোষিত দক্ষিণের পদযাত্রা স্থগিত করে বিএনপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026