1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, অর্থায়নকারী এবং কর্মসূচি পরিকল্পনাকারীরা রয়েছেন।

গ্রেফতার অভিযান মূলত আগামী ১৩ নভেম্বর ঘোষণা করা ঢাকা লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে পরিচালিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচি সফল করতে কর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।

রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৩ নভেম্বরকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অংশগ্রহণকারীদের গ্রেফতার করেছে।

একই সঙ্গে কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ এবং বাস ও প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর বাইরে ময়মনসিংহে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন।

নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তল্লাশি জোরদার করা হয়েছে এবং ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ১৩ নভেম্বরের রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা এবং প্রস্তুতি কর্মসূচি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026