1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রাজধানীর কলাবাগানে নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩০৪ বার দেখা হয়েছে

রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার কলাবাগানের ৫০/১ ফাস্ট লেনের বাড়ির নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলোজি বিভাগের চিকিৎসক ছিলেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026