1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

রাজধানীর বছিলায় আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বছিলায় জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (০৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বছিলার আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি জুতার কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

তিনি বলেন, ‘বছিলায় একটি জুতার কারখানায় রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।’

এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে পরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026