1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

রাজধানীর মোহাম্মদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ২৩৯ বার দেখা হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে এক অভিযান চালিয়ে শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত মোহাম্মদপুরের বাবর রোডে এ উচ্ছেদ অভিযান চলে।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে বাবর রোড সড়কের দুই পাশের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া ভোক্তা অধিকার আইনে কৃষ্ণচূড়া ও মোহাম্মদিয়া রেস্তোরাঁকে ১ লাখ, সিটি করপোরেশন আইনে ১০ হাজার ও তামাক আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডিএনসিসি’র অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান গণমাধ্যমকে জানান, নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজ মোহাম্মদপুরের বাবর রোডে শতাধিক দোকান উচ্ছেদ করে সড়কটি দখলমুক্ত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026