1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, ত্রিপক্ষীয় আলোচনায় সম্মতি পুতিনের এবার আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত ফাইনাল আজ প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফর ঘিরে ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে অনূর্ধ্ব ১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন

রাজশাহীতে পবিত্র ঈদুল আযহা উদ্যাপন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১২ বার দেখা হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে রাজশাহীতে পবিত্র ঈদুল আযহা, ২০১৭ উদ্যাপিত হয়েছে।
আজ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মহানগর এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক দ্বীপসূমহে জাতীয় পতাকা ও ঈদ মোবারক লেখা ব্যানার ও পতাকা দ্বারা সজ্জিত করা হয়েছে।
মহানগর শাহ্ মখদুম (রঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদুল আযহার বৃহত্তম প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহার দ্বিতীয় বৃহত্তম জামাত মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে না হয়ে মীরের চক জামে সমজিদে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য স্থানে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মহানগর শাহ্ মখদুম (রঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদুল আযহার প্রধান জামাতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদুল আযহার নামাজ আদায় করেন।
আজ হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশু পল্লী, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
ঈদের পরের দিন সন্ধ্যায় রাজশাহী শহরের আলুপট্টি, লক্ষ্মীপুর মোড় ও সাহেব বাজারের জিরো পয়েন্টে পবিত্র ঈদুল আযহা উদ্যাপনের লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তর প্রমাণ্যচিত্র প্রদর্শন করবে।
এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী বিশ^বিদ্যালয় ঈদুল আযহার পৃথক কর্মসূচি পালন করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026