1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

শিক্ষার্থীদের হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২১০ বার দেখা হয়েছে

শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়া ও দুর্ব্যবহার করার অভিযোগে ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীরা আরো জানান, সরকার হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এ জন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে। তবে এখনো শিক্ষার্থীদের দাবির বিষয়ে বাস মালিক-শ্রমিকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026